জিয়ানগরে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পিরোজপুরের জিয়ানগরে ১০ পিস ইয়াবাসহ মানিক ফরাজি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পত্তাশী ইউনিয়নের কেওড়ার মোড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার এসআই সঞ্জীব ঢালীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কেওড়া মোড় এলাকা থেকে চাড়াখালী গ্রামের বাসিন্দা মুনসুর আলী ফরাজীর ছেলে মানিক ফরাজীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় জিয়ানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান হানা জানান, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন