মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সে চেষ্টা রুখে দিয়েছে বিজিবি’র সদস্যরা। শুক্রবার ভোর ৪টার দিকে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিরোধ করে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে বিএসএফ-এর বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

বিজিবি’র প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, তারা সীমান্তে অবস্থান করছে। কোনো ভাবেই অবৈধ পুশইন করতে দেয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন