নওগাঁর রাণীনগর উপজেলায় শুক্রবার দুপুরে দুই শিশু সন্তানের জননী আয়েশা বিবি (২৫) নামে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। নিহত আয়েশা বিবি উপজেলার চকাদিন প্রামাণিকপাড়া মহল্লার ইসমাইল হোসেনের স্ত্রী। তাদের সংসারে চার বছর বয়সী ছেলে জুনায়েদ এবং দুই বছর বয়সী ছেলে আনাজ নামে দুই শিশু সন্তান আছে।
জানা গেছে, দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:
সরাইলে ভুয়া পুলিশ অফিসার গ্রেপ্তার
