পাকিস্তান, তুরস্ক ও সৌদির চুক্তিকে ‘কাগুজে’ বলে ইরানি এমপির হুমকি

পাকিস্তান, তুরস্ক ও সৌদির চুক্তিকে ‘কাগুজে’ বলে ইরানি এমপির হুমকি

ফন্ট সাইজ:

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তিকে কাগুজে বলে উল্লেখ করেছেন ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজায়ি। তিনি বলেছেন, এই চুক্তির মাধ্যমেও সৌদি নিরাপদ থাকবে না। একই সঙ্গে তিনি রিয়াদকে নিজেদের নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির এই সদস্য বলেন, ‘সৌদিদের বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না। ঠিক যেমন বছরের পর বছর একতরফাভাবে আমেরিকানদের ওপর নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি।’

রেজায়ি আরও বলেন, ‘আপনাদের নীতি পরিবর্তন করুন, যাতে অন্যদের কাছে নিরাপত্তার জন্য হাত পাততে না হয়।’

শুক্রবার মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন