নতুন কর আরোপ ছাড়াই শাহরাস্তি পৌরসভার বাজেট ঘোষণা

ফন্ট সাইজ:

নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ ছাড়াই চাঁদপুরের শাহরাস্তি (ক-শ্রেণির) পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার ২৯৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা এবং সমাপনী উদ্বৃত্ত রাখা হয়েছে ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২৯৯ টাকা। গত বৃহস্পতিবার শাহরাস্তি পৌরসভা মিলনায়তনে উন্মুক্ত বাজেট অধিবেশনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে বাজেটের তথ্য উপস্থাপন করেন পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান।

বাজেটের সারসংক্ষেপ অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১০ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৬৫৮ টাকা, ব্যয় ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৬৯ লাখ ৩৪ হাজার ৬৫৮ টাকা। পানি রাজস্ব হিসাবে আয় ৩১ লাখ ২০ হাজার টাকা, ব্যয় ২৭ লাখ ৭০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৩ লাখ ৫০ হাজার টাকা। ফলে মোট রাজস্ব বাজেটে আয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৬৫৮ টাকা, ব্যয় ১০ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৭২ লাখ ৮৪ হাজার ৬৫৮ টাকা। উন্নয়ন হিসাবে আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৬৪১ টাকা, ব্যয় ৩৪ কোটি ৩৭ লাখ টাকা এবং উদ্বৃত্ত ৩২ লাখ ৮৬ হাজার ৬৪১ টাকা।

মূলধন হিসাবে আয় ৭৫ লাখ টাকা, ব্যয় ৭৪ লাখ ৫০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৫০ হাজার টাকা রাখা হয়েছে। বাজেট বক্তব্যে পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, নতুন কোনো কর আরোপ ছাড়াই নাগরিক সেবার পরিধি বৃদ্ধি, চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন