পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী কাব্যগ্রন্থ ?‘সোজন বাদিয়ার ঘাট’। নাম ঠিক রেখে এই কাব্যগ্রন্থ অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা তানভীর মোকাম্মেল। অবশেষে দীর্ঘদিনের পরিকল্পনার পর গত ২২শে ফেব্রুয়ারি গোপালগঞ্জের সাতপার গ্রামে শুরু হয়েছে শুটিং। সিনেমায় অভিনয় করেছেন- তনয় বিশ্বাস, দিহান, রাদিফা নারমিন, চিত্রলেখা গুহ, কাজী রাজু, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু প্রমুখ।
‘সোজন বাদিয়ার ঘাট’র শুটিং শুরু
স্টাফ রিপোর্টার
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
