সিলেটে শাহ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ফন্ট সাইজ:

আর্ত-মানবতার সেবায় সিলেটের শাহ ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। তিনি গতকাল শাহপরাণ মাজার গেট এলাকার শান্তিনগর হাউজিংয়ে শাহ ফাইন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে তালিমুল কোরআন মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সুহেল বলেন, ২০১৪ সাল থেকে শাহ ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবায় কাজ করছে। তারা তাদের সেবামূলক কাজের মাধ্যমে সমাজ উন্নয়নে যে অবদান রাখছে- তা এক কথায় অসাধারণ। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ফাউন্ডেশন তাদের তৎপরতার মাধ্যমে সমাজে অবদান রাখবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মফিজুর রহমান মফির সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখ্‌ত জুবের, শাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও এবি ব্যাংকের সাবেক ম্যানেজার এস এম সুজ্জাদ আলী, মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লি অধ্যক্ষ আবিদুর রহমান, সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, ব্যাংকার ও অভিনেতা মোশতাক চৌধুরী, তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা হেলাল আহমদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন