গাজীপুরে র্যাব-১ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গতকাল দিবাগত রাতে গাজীপুর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার পরিত্যক্ত একটি নির্মাণাধীন বাড়িতে অভিযানে এসব উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১টার দিকে ধীরাশ্রমের যোগীতলা এলাকায় অভিযান চালায় র?্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল। অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি হাসুয়া। উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
