তিনদিন আগে মাগুরার বিনোদপুরে আওয়ামী লীগের যে কার্যালয় খোলা হয়েছিল সেই অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে (৪নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়া গ্রামের আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়টির কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর অফিসটি চালু হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।? কার্যক্রম শুরুর মাত্র তিনদিনের মাথায় রাতের আঁধারে গ্রামের একদল উৎসুক জনতা ওই কার্যালয়ে জড়ো হন। এক পর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের ফলে ঘরের টিন, দরজা, জানালা ভেঙ্গে খুলে ফেলা হয়। ফলে অফিসটি ক্ষতিগ্রস্ত হয় এবং উপস্থিত জনতা সেটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।
মাগুরায় সেই আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, কার্যক্রম বন্ধ
মাগুরা প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
