সালথায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

সালথায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি লিজ ও দখল দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। একপর্যায় শুক্রবার রাত ৯টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন