দিনাজপুরের নবাবগঞ্জে ভুট্টাখেতের পাস থেকে সিরাজুল আল সামস (৭) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসা-সংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজুল ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে ও আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তবে পরিবারের দাবি এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর থেকে সিরাজুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ভুট্টাখেতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এসময় তার বাম পায়ের রগ কাটা, ডান উরুতে আঘাতের চিহ্ন, ঘাড়ের ডান পাশে এবং ডান বাহুতে কাটা দাগসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থল পাশের নবাবগঞ্জ থানার আওতাধীন হওয়ায় সেখানে খবর দেয়া হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।
ভুট্টাখেতে শিশুর মরদেহ, হত্যা সন্দেহ পরিবারের
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
