সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ৩

ফন্ট সাইজ:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দেবহাটার মো. হাসানুর কারিকর, হাড়দ্দাহ গ্রামের মো. মনিরুল ইসলাম ও মো. মুসা করিম। র‌্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন