ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেয়া হবে। শনিবার দুপুরে সিলেটের সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে সুফল মিলবে। স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর ব্যাপারে কাজ করছে সরকার। আর পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেয়া হবে না। জিরো টলারেন্স নিয়েই কাজ করছি আমরা। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের কঠিন চ্যালেঞ্জ। মতবিনিময় শেষে নদীভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী। আর নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে- বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
