সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজীব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা দু’জনেই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে সোনাগাজী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দুপুরে কয়েকজন শ্রমিক সেপটিক ট্যাংকে নামার পর জমে থাকা এমোনিয়া গ্যাসের বিষক্রিয়া হয়। এতে একজন আহত ও ২ জনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় বাড়ির মালিক পলাতক রয়েছে। সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে নিহতদের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন