জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ একজনকে আটক করেছে ২০ বিজিবি। শনিবার সকালে জয়পুরহাট বিজিবি’র একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে। আটককৃত মতিয়ার রহমান মিন্টু পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। বিজিবি অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, উপজেলার হাটখোলা বিওপি’র একটি দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেয়ার সময় বাইসাইকেলে থাকা ব্যক্তিকে সন্দেহ হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সেইসঙ্গে চোরাকারবারি মতিয়ারকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক
জয়পুরহাট প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
