চাটখিল পৌরসভাধীন ছয়ানী টবগা গ্রামের সাহেব বাড়িতে শুক্রবার তারাবির সময় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল কামরুল হোসেনের ঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইলসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী মোহাম্মদ তারেকুল কবির জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুখোশধারী ১০-১২ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে মহিলাদের হাত বেঁধে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা ও ৪টি মোবাইলসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাত দল পালিয়ে যায়। মহিলাদের শোর-চিৎকার পার্শ্ববর্তী লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মো. তারেকুল কবির বাদী হয়ে শনিবার দুপুরে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চাটখিল থানার তদন্ত কর্মকর্তা সুলতান আহম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটখিলে ডাকাতি করে ১১ লাখ টাকার মালামাল লুট
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
