লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরশাসকের হাত থেকে মুক্ত হয় বাংলাদেশ। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে তখনকার ফ্যাসিবাদী স্বৈরশাসক বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। আমরা চাই এদেশে যেন আর কোনো স্বৈরশাসক ফিরে না আসে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. আলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন