ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল। শনিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
সাক্ষাতের পরই ড. ইউনূস যুমনা থেকে বিদায় নেন।
২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনা তার বাসভবন হিসেবে ব্যবহার করছিলেন।

Nadim Ahammed

৩ মাস আগে

People of Bangladesh, try to understand that Dr. Younus was safeguard of Bangladesh. Please always respect him to achieve something for Bangladesh. He has achieved rewards for Bangladesh.

আরিফ

৩ মাস আগে

উনি তাড়াতাড়ি চলে যাতে দেশের মানুষ জন্য মঙ্গল হয়েছে

রফিক

৩ মাস আগে

না sir, আপনি উল্টো ধরেছেন। সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে যাওয়ার প্রাক্কালে প্রতিনিধি দলটি তাঁর সাথে সাক্ষাৎ করেছে। এটা হতে পারে একটি সৌজন্য সাক্ষাৎ। সবকিছুকে খারাপভাবে নেন কেন? এই মানসিকতা পরিতাপের!

Hedayet Ullah

৩ মাস আগে

প্রতিনিধি দল তাহলে কি ডঃ ইউনুসকে যমুনা ছেড়ে যাওয়ার তাগাদা দেওয়ার জন্যই তার সাথে দেখা করতে গিয়েছিল।

মন্তব্য করুন