ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট বাতিল

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট বাতিল

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী যৌথ হামলা চালিয়েছে ইরানে। জবাবে সৌদি, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে করে এসব দেশে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার বিকেল ৪টার দিকে সকল ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরো বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিমানের বিজি-৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।


Sahil

৩ মাস আগে

মানব জমিনের খবর প্রকাশের ভঙ্গিতে মাথা খারাপ মনে হয়। মধ্যপ্রাচ্যের যে যেভাবে ইরান হামলা চালাচ্ছে তাদের যুক্তরাষ্ট্রসহ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে মানব জমিন সেটা আবার খবর লেখে ঢাকা থেকে মধ্যপ্রাচিক কোন ফ্লাইট যাবে না। ফ্লাইট কি ট্রাম্পের কোলে চড়ে মধ্য প্রাচ্চে যাবে ঢাকা থেকে।? বেহুদা খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। মন্তব্য পোস্ট হবে না যেন বাক স্বাধীনতায় বিশ্বাস লিখতে বাধ্য হলাম।

মন্তব্য করুন