না ফেরার দেশে জনপ্রিয় খলনায়ক প্রদীপ রাওয়াত

না ফেরার দেশে জনপ্রিয় খলনায়ক প্রদীপ রাওয়াত

ফন্ট সাইজ:

বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক প্রদীপ রাওয়াত মারা গেছেন। মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ।

তবে ২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল ছবি গজনিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। তার অভিনয় প্রশংসিত হওয়ায় ২০০৮ সালে আমির খান অভিনীত গজনির হিন্দি রিমেকেও একই চরিত্রে তাকে নেওয়া হয়। গজনি ছাড়াও আমির খানের লগানসহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

১৯৮৫ সালে মেরি জং চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্রদীপ রাওয়াতের। ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত সায়ে চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় যাত্রা শুরু করেন। পরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন নিজেকে। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন