ইরান ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া: মধ্যপ্রাচ্য ‘বিপর্যয়ের কিনারায়’, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান আনোয়ার ইব্রাহিমের

ইরান ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া: মধ্যপ্রাচ্য ‘বিপর্যয়ের কিনারায়’, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান আনোয়ার ইব্রাহিমের

ফন্ট সাইজ:

ইসরায়েলের ইরানে সাম্প্রতিক হামলা এবং তার সঙ্গে যুক্ত মার্কিন সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিকে “বিপর্যয়ের কিনারায়” বলে অভিহিত করে অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের হামলা চলমান কূটনৈতিক আলোচনাকে নস্যাৎ করার একটি নিন্দনীয় প্রচেষ্টা এবং এটি অন্যান্য দেশকে এমন এক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্র ও ইরানকে আরও উত্তেজনা বৃদ্ধির পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত মানদণ্ড পরিহার করে দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মালয়েশীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রক্ষার কথাও জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন