জানুয়ারি মাসের পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসকে পেছনে ফেলে ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসি ‘উইমেন’স প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি। আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
গত মাসে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই খেতাব জিতলেন মোস্তারি। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ১৪৫.৮৫ স্ট্রাইক রেট এবং ৪৫.৮০ গড়ে তিনি মোট ২২৯ রান সংগ্রহ করেন। বাংলাদেশের অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করার পেছনে তার অসামান্য অবদান ছিল।
গ্লোবাল কোয়ালিফায়ারে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের গুরুত্বপূর্ণ জয়ে ৫৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন মোস্তারি। যা তাকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার এনে দেয়। এই জয়ের মাধ্যমেই আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে নিজেদের জায়গা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও তিনি ৪৭ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন।
আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা মোস্তারি
স্পোর্টস রিপোর্টার
খেলা
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৪ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
