বাগদাদে বিমান হামলায় হাশিদ শাবি’র ২ যোদ্ধা নিহত

বাগদাদে বিমান হামলায় হাশিদ শাবি’র ২ যোদ্ধা নিহত

ফন্ট সাইজ:

বার্তা সংস্থা রয়টার্সকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় বিমান হামলায় কমপক্ষে দু’জন ইরাকি হাশিদ শাবি যোদ্ধা নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। পিএমএফ, যা আরবিতে হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি ছাতা সংগঠন। এর অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গোষ্ঠী ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। তবে ওই বিমান হামলা কে করেছে তা রিপোর্টে বলা হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন