ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে বলেছে, এই হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা আরও জানিয়েছে, এই উত্তেজনার জবাব দেয়ার পূর্ণ অধিকার আমরা সংরক্ষণ করছি।
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আবু ধাবিতে নিহত ১
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৪ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
