দেশে দেশে বিস্ফোরণ, অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য

দেশে দেশে বিস্ফোরণ, অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য

ফন্ট সাইজ:

ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। আগেই আভাস বা সতর্কতা দেয়া হয়েছিল যে, ইরানে এবার হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই যুদ্ধ। কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় রেখে আড়ালে এই যুদ্ধের ম্যাপ সাজিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। তবে সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করেছে ইরান। বাহরাইন নিশ্চিত করেছে যে, সেখানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৫ম ফ্লিটের হেডকোয়ার্টারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এর আগে ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

Monir hossain

৩ মাস আগে

যারা মানবাধিকারের কথা বলে লম্বা বক্তৃতা দেয় তারাই মানবাধিকার লংঘন করে ঠান্ডা মাথায়।জাতিসংঘ কোন যুদ্ধ বন্ধ করতে পারে নাই তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বিপরীতে মুসলিম জাতিসংঘ গঠন জরুরী।

হারুন উর রশীদ

৩ মাস আগে

এই অনাহুত যুদ্ধের জন্য আগামীর ইতিহাস আমেরিকাকে দায়ী করতে পারে!

Ruhul Ameen jakkar

৩ মাস আগে

যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ জরুরি ভিত্তিতে কামনা করি। যারা 'শান্তি চাই শান্তি চাই' বলে ডায়লগ দেয় তারা‌ই বিশ্বে অশান্তির আগুন জ্বালাতে উস্তাদ!

মন্তব্য করুন