আফগানিস্তানে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

ফন্ট সাইজ:

আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার আফগান সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। একসঙ্গে বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট দিয়ে অবতরণ করেন। এর পরই তাকে আটক করা হয়।
আফগান বাহিনী পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। পাইলট এখন তাদের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী ।