হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা

ডা. জাহেদ উর রহমান

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা

ফন্ট সাইজ:

যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি সম্প্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন ‘ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন বক্তব্য দিচ্ছেন ... এর আগেরবারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে নির্দেশনা দিয়েছি। আগামীকাল হাসিনা বক্তব্য দেবেন, এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে- এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব।

উপদেষ্টা বলেন, আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম । আপনাদের নিশ্চয় মনে আছে। যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব- এই কাজ কেউ যেন না করেন। এটা থেকে বিরত থাকেন। কারণ আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আমি আগেও একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন- শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, বক্তব্য প্রচার হতে দেয়া উচিত, তিনি কিন্তু আদালতে যেতে পারেন। ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে- এটা মেনে চলা প্রত্যেকটা ব্যক্তি, প্রতিষ্ঠানের জন্য কর্তব্য। সরকারের কাজ হচ্ছে আদালতের যে সিদ্ধান্ত আছে সেটি এক্সিকিউটেড হচ্ছে কিনা সে ব্যাপারে ব্যবস্থা নেবে।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার তো তাকে ফিরিয়ে আনতেই চায়। এজন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন