ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ‘আসল চেহারা’ দেখিয়েছে। ইরানে হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এর আড়ালে সামরিক অভিযানকে আড়াল হিসেবে ব্যবহার করেছে তারা। মেদভেদেভ টেলিগ্রামে বলেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি আড়াল মাত্র। এতে কারও কোনো সন্দেহ ছিল না। কেউই সত্যিকারের কোনো সমঝোতা করতে চায়নি।’
