টপলেস হলি বেরি

টপলেস হলি বেরি

ফন্ট সাইজ:

হলিউড অভিনেত্রী হলি বেরি ছুটির সময় বেশ কিছু টপলেস ছটি তুলেছেন। তার মধ্যে একাধিক সাহসী ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন। ১৪ আগস্ট ৬০ বছরে পা রাখতে যাওয়া অস্কারজয়ী এই অভিনেত্রী জানিয়েছেন, আগের রাতের আড্ডা ও পানাহারের পর ছুটির আমেজ উপভোগ করছিলেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর একটিতে সুইমিং পুলের পাশে রোদ পোহাতে দেখা যায় হলি বেরিকে। আরেকটি ছবিতে তাকে বুদবুদে ভরা বাথটাবে আরাম করতে দেখা যায়। এছাড়া সূর্যাস্তের সময় নৌভ্রমণের একটি ছবিও শেয়ার করেন তিনি। ছবিগুলোর সঙ্গে হলি লিখেছেন, ‘গত রাতে আমরা বেশ পানাহার করেছি, আর আজও যেন সেই আমেজ কাটেনি।’ এ খবর দিয়েছে একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা।
হলি বেরি বর্তমানে সংগীতশিল্পী ভ্যান হান্ট-এর সঙ্গে বাগদত্তা। ২০০২ সালের জেমস বন্ড চলচ্চিত্র ‘ডাই অ্যানাদার ডে’তে পিয়ার্স ব্রসনানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার নতুন ছবিগুলো প্রকাশের পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। একজন মন্তব্য করেন, আপনি এখনও অসাধারণ সুন্দর, বরং আরও সুন্দর হয়ে উঠছেন। সময়কে কীভাবে হার মানান? আরেকজন লিখেছেন, আপনি চিরকালই কালজয়ী এক সৌন্দর্যের প্রতীক।
সম্প্রতি টেলিভিশন উপস্থাপক কেটি কোরিক’কে দেয়া এক সাক্ষাৎকারে হলি বেরি বলেন, ৬০ বছরে পৌঁছেও তিনি নিজেকে ৪০ বছর বয়সের তুলনায় বেশি সুস্থ ও শক্তিশালী মনে করেন। তার ভাষায়, আমি কখনো ভাবিনি ৬০ বছর বয়সে এসে ৪০ বছরের চেয়েও ভালো অনুভব করব। কিন্তু সত্যিই অনেক দিক থেকে এখন আমি আরও সুস্থ। নিজের শরীর সম্পর্কে অনেক কিছু শিখেছি। এখন ভিন্নভাবে ব্যায়াম করি, ভিন্নভাবে খাবার খাই এবং দীর্ঘ, সুস্থ জীবনকে অগ্রাধিকার দিই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন