যমুনা ছাড়লেন ড. ইউনূস

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ফন্ট সাইজ:

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের উদ্দেশে যমুনা ছাড়েন তিনি।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ড. ইউনূস যমুনায় অবস্থান করছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তার মেয়াদের সমাপ্তি ঘটে। এই যমুনা ত্যাগের মাধ্যমে সেই অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি হলো আজ।

‍S.M.Wahiduzzaman

৩ মাস আগে

Dr. Unush is a good man, I wish him. We need his advice for the betterment of our country.

মন্তব্য করুন