ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে তারা ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধী শক্তির আগ্রাসনের জবাবে, অধিকৃত ভূখণ্ডের দিকে ইসলামিক রিপাবলিক অব ইরানের বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ঢেউ শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব সম্পদ এখন তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’। তিনি আল জাজিরাকে বলেন, তারা ইসরাইলকে বলছেন ‘যা আসছে তার জন্য প্রস্তুত হতে’ এবং তাদের জবাব হবে প্রকাশ্য ও কঠোর। ‘‘এখন আর কোনো লাল রেখা নেই।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব সম্পদ ও স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আগ্রাসনের পর আর কোনো লাল রেখা নেই। সবকিছুই সম্ভব, এমন পরিস্থিতিও যা আগে বিবেচনায় আনা হয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এমন একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে যার বিস্তৃত ও দীর্ঘস্থায়ী পরিণতি হবে। আমরা এই যৌথ মার্কিন-ইসরাইলি আগ্রাসনে বিস্মিত হইনি এবং আমাদের প্রতিক্রিয়া হবে জটিল, যার কোনো সময়সীমা নেই। তিনি আরও বলেন, ইরানকে সংযম দেখাতে বা আত্মসমর্পণ করতে বলা ‘অগ্রহণযোগ্য এবং নিছক কল্পনা মাত্র।’ ওদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।
বাহরাইনে বিস্ফোরণ
ওদিকে বাহরাইনে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।
কাতারের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ
কাতার মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে সকল বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। বার্তায় বলা হয়েছে, বাসায় বা অন্য যেখানেই থাকুন না কেন, সামরিক ঘাঁটি থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থান করুন।

গাজী এনামুল হক
৩ মাস আগেআমেরিকা -ঈজরায়েল যৌথ আগ্রাসন,
গাঁজা বাসির বাস্তচুত্য করন, আফগানিস্তানে জবরদখল,এসব অবৈধ, বর্বর, অমানুষিক, অমানবিক।এখন ইরানের উপর যুদ্ব ছাপিয়ে দেয়া সিয়াম সাধনার মাসে,এটা মানবতাবিরোধী অপরাধ। মুসলিম বিশ্ব চুপ থাকলে চলবেনা, প্রতিবাদ করতে হবে এখনই।তা না হলে কেউ ভালো থাকবেনা।