আত্নহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা

আত্নহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা

ফন্ট সাইজ:

হাল সময়ের নাটকের ব্যস্ত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই। আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। এ নাটকে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন