‘পাকিস্তান যাক বা না যাক, ভারত সেমিতে খেলতে পারবে না’

‘পাকিস্তান যাক বা না যাক, ভারত সেমিতে খেলতে পারবে না’

ফন্ট সাইজ:

সুপার এইটে গ্রুপ-১-এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। অন্যদিকে, পাকিস্তানকে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি খেয়াল রাখতে হবে রান রেটেও। তবে নিজের ভাবনা থেকে এক চুলও নড়ছেন না মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের মতে, পাকিস্তান বিশ্বকাপের শেষ চারে যাক বা না যাক, ভারত নিশ্চিতভাবেই সেমির টিকিট কাটতে পারবে না।

নিজ দেশের সেই আগের টিভি ‘শো হারনা মানা হ্যায়’-তেই আমির ফের বলেন, ‘দেখে নিও, পাকিস্তান সেমিফাইনালে যাবে। তবে পাকিস্তান যাক বা না যাক, ভারত পারবে না।’ এ নিয়ে তিন দফায় এমন মন্তব্য করলেন তিনি। এর আগে সুপার এইট শুরুর আগে বাঁহাতি পেসার ভবিষ্যতবাণী করেন, ভারতের গ্রুপ থেকে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচের আগেই সেমি নিশ্চিত করে প্রোটিয়ারা। শেষ ম্যাচে ভারত জিম্বাবুয়েকে হারাতেই টিকিট পায় এইডেন মার্করামরা।

আগামীকাল ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এটি মূলত অঘোষিত কোয়ার্টার ফাইনাল। জিতলেই মিলবে সেমির টিকিট। হাইভোল্টেজ ম্যাচটিকে তো ‘প্রথম ফাইনাল’ হিসেবেই ঘোষণা দিয়ে রেখেছেন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ। তার মতে, ভারতকে হারানোর পর সেমিতেও জয়যাত্রা অব্যহত রেখে শিরোপা নির্ধারণী ম্যাচেও খেলবে তার দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৫ ম্যাচে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম হারেই বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ চারে আগামীকাল নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের হারানোর বিকল্প নেই ক্যারিবিয়ানদের।

Ghosh Sukhamoy

৩ মাস আগে

ভারতো গত কাল জিতে গেল , এখন মহা গনৎকার সবজান্তা আমির কি বলবে ? আগে নিজের দেশ নিয়ে মাথা ঘামাক ।

Tulip

৩ মাস আগে

চুপার জোরে পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন।

মন্তব্য করুন