হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৭ জনে।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন