আমরা যখন শেষ করবো, তখন তোমরা সরকার দখল করো

ইরানের জনগণের প্রতি ট্রাম্পের আহ্বান

আমরা যখন শেষ করবো, তখন তোমরা সরকার দখল করো

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রায় আট মিনিটের ভাষণ ট্রুথ সোশ্যালে শেষ করেন ইরানের জনগণকে উদ্দেশ করে বক্তব্য দিয়ে। তিনি তাদের বলেন, তোমাদের সরকার দখল করো। তিনি বলেন, ‘সবশেষে ইরানের মহান ও গর্বিত জনগণের প্রতি আজ (শুক্রবার দিবাগত) রাতে আমি বলছি- তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে। আশ্রয়ে থাকো। ঘর থেকে বের হইও না। বাইরে অত্যন্ত বিপজ্জনক। সর্বত্র বোমা পড়বে। আমরা যখন শেষ করব, তখন তোমাদের সরকার দখল করো। সেটি তোমাদেরই নেয়ার জন্য থাকবে।

প্রজন্মের পর প্রজন্মে সম্ভবত এটাই তোমাদের একমাত্র সুযোগ। অনেক বছর ধরে তোমরা আমেরিকার সাহায্য চেয়েছ। কিন্তু তোমরা তা পাওনি। কোনো প্রেসিডেন্ট আজ রাতে আমি যা করতে প্রস্তুত, তা করতে রাজি ছিলেন না। এখন তোমাদের এমন একজন প্রেসিডেন্ট আছে, যে তোমাদের যা চাও তা দিচ্ছে। এখন দেখা যাক তোমরা কীভাবে সাড়া দাও।
আমেরিকা বিপুল শক্তি ও বিধ্বংসী ক্ষমতা নিয়ে তোমাদের পাশে আছে। এখনই সময় তোমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার এবং সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যৎ উন্মোচনের, যা তোমাদের নাগালের মধ্যেই রয়েছে। এটাই পদক্ষেপ নেওয়ার মুহূর্ত। এটিকে হাতছাড়া কোরো না।