আজ কবি কাজী মাসুদা সালেহের ৪র্থ মৃত্যুবার্ষিকী

আজ কবি কাজী মাসুদা সালেহের ৪র্থ মৃত্যুবার্ষিকী

ফন্ট সাইজ:

আজ ৪ঠা আগস্ট, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক কাজী মাসুদা সালেহের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ৪ঠা আগস্ট তিনি ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কবি কাজী মাসুদা সালেহের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আত্মীয়-স্বজন, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। একজন সুলেখক হিসেবে মাসুদা সালেহ জীবদ্দশায় ২টি কবিতা, ২টি শিশুতোষ ও ১টি ছোটগল্পের বইসহ মোট ৫টি গ্রন্থ রচনা করেছেন। তিনি ‘মাসিক বেগম’ পত্রিকার নিয়মিত লেখক ছিলেন এবং দেশের বিভিন্ন জাতীয় সাহিত্য পত্রিকায়ও তার লেখা নিয়মিত প্রকাশিত হতো।

সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ লেখিকা সংঘ, নন্দিনী সাহিত্য সংস্থা এবং জাতীয় কবিতা পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি ‘প্যারিসের জানালা’-এর উপদেষ্টা এবং পাক্ষিক ‘পদ্মাপাড়’ পত্রিকার প্রকাশক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পারিবারিক জীবনে তার পিতা কাজী আহমেদ হোসেন ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন সক্রিয় সদস্য এবং পেশায় শিক্ষক ও চিকিৎসক; ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ’র স্বামী এবং তার একমাত্র সন্তান আবু জুবায়ের একজন কবি ও গবেষক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন