ইরানে সামরিক অভিযান ‘ব্যাপক ও চলমান’: ট্রাম্প

ইরানে সামরিক অভিযান ‘ব্যাপক ও চলমান’: ট্রাম্প

ফন্ট সাইজ:

এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানকে ‘ব্যাপক ও চলমান’ উল্লেখ করে বলেছেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এ হামলা। তিনি এই অভিযানকে মহৎ হিসেবেও আখ্যায়িত করেছেন।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি। তাদের ক্ষেপণাস্ত্র খাত মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে যাচ্ছি। তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে সব সুযোগ প্রত্যাখ্যান করেছে। আমরা আর পারছি না।

এ অভিযানে মার্কিন সেনাদের প্রাণও যেতে পারে এমন আশংকা প্রকাশ করে তিনি বলেন, ইরানি শাসকরা হত্যা করতে চাইতে পারে। সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন। আমাদের দিক থেকে প্রাণহানি হতে পারে। যুদ্ধে প্রায়ই এটা হয়। কিন্তু আমরা এটা এখনকার জন্য করছি না। করছি ভবিষ্যতের জন্য। এটা একটা মহৎ অভিযান।

এর আগে শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর পরই  ইরানের জবাব হবে ‘চূণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী, প্রস্তুতি চলছে-  এমনটা ঘোষণা করেছে তেহরান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন