ইসরাইলি সেনাবাহিনীর দাবি করেছে যে, ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে আসতে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।
বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।’ এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তারা আরও জানায়, এ মুহূর্তে ইসরাইলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে তা আঘাত করে নিষ্ক্রিয় করতে কাজ করছে।
এছাড়া সতর্ক করে বলা হয়েছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই জনগণের জন্য অত্যন্ত জরুরি যে তারা হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে নির্দেশনা অনুসরণ করতে।’

আবুবকর
৩ মাস আগেপৃথিবীর ভাইরাস ইজরাইল