ইরানের জবাব হবে ‘চূণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী, প্রস্তুতি চলছে

ইরানের জবাব হবে ‘চূণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী, প্রস্তুতি চলছে

ফন্ট সাইজ:

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। তারা প্রতিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানে এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এই পাল্টা হামলা হবে ‘চূর্ণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ইরানের জবাব হবে কঠোর ও বিধ্বংসী- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন-‘আমরা তোমাদের সতর্ক করেছিলাম!’ তিনি আরও বলেন, ‘তোমরা এখন এমন এক পথে হাঁটা শুরু করেছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।’

ওদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশের হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তাসনিম সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে।

<|>

৩ মাস আগে

Ramadan is The Most Precious Month For The Muslims! Allah is compassionate towards those who are in the most dire circumstances. By subjecting them to immense pain and sorrow, Allah tests their faith and draws them closer to the divine. The ultimate goal is not victory or defeat, but rather the cultivation of Takwa, a state of profound fear and reverence for Allah!

ifti

৩ মাস আগে

ya allah help the right one. you know who is right and who is wrong.

Zakiul Islam

৩ মাস আগে

ইনশাল্লাহ দজ্জাল আমেরিকা ও ইসরাইলের ধ্বংস অনিবার্য । এটাই সেই মধ্য প্রাচ্যের মহা সমর । মুস লিম বিশ্ব প্রস্তত হও ।

মন্তব্য করুন