মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়া হবে ২ মার্চ

মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়া হবে ২ মার্চ

ফন্ট সাইজ:

আগামী ২ মার্চ কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেয়ার পর বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়। এরপর অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়। অভিযোগগুলো পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২ মার্চ সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে বলে ওই বার্তায় বলা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন