পরিবেশকে সুন্দর রাখতে যত্রতত্র ময়লা না ফেলে বাংলাদেশকে আবর্জনামুক্ত করার জন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ সহযোগিতা চান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? মানুষ যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা ও ময়লা জমে থাকে, গন্ধে এই মানুষগুলোর কিন্তু কষ্ট হয়।
সরকারপ্রধান বলেন, আমরা সকলে মিলে যদি একটু সচেতন হই, আমরা নিজেরা যদি সচেতন হই, যত্রতত্র আমাদের ব্যবহারকৃত আবর্জনা যদি না ফেলে দেই- আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনা জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি পরে এটা ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশ ভালো থাকবে। ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশকে সুন্দরভাবে রাখতে পারবো।
আবর্জনামুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৩ আগস্ট (সোমবার), ২০২৬, ১২ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Harun-Al-Rashid
৪৫ মিনিট আগেLet's remove all garbage under constitutional provisions through proposed reforms to make a clean nation. We people will keep in you in our honest esteem.