পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান ও ইসরাইল। ওদিকে রাজধানী তেহরানে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মাজিদ আখাভান মেহর বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সমগ্র দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।’
তেহরান থেকে প্রতিবেদক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন যোগাযোগ ব্যাহত হয়েছে। বর্তমানে ফোন কল করা সম্ভব হচ্ছে না। এছাড়া শিগগিরই ইন্টারনেট সেবাও বিঘ্নিত বা বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা রয়েছে।
