গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটের এক ও চার নং গেটের মাঝামাঝি জায়গা থেকে দুটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হাত দুটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে একটি কাটা পা উদ্ধার করা হয় স্কাউট ভবনের পাশ থেকে।  ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
শনিবার পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম মানবজমিনকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি । শনাক্তের চেষ্টা চলছে।

Kazi

৩ মাস আগে

বাংলাদেশের পুলিশ আসামি শনাক্ত করতে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ও পারদর্শিতার প্রমাণ দিয়েছে। এবার ও যারা হাত কাটার সঙ্গে জড়িত আশাকরি বের করতে সক্ষম হবে।

Hasan Ahmmed

৩ মাস আগে

হায় আল্লাহ দেশে এসব কি হচ্ছে?

মন্তব্য করুন