কাতারে মার্কিন দূতাবাসের সব কর্মী ও নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

কাতারে মার্কিন দূতাবাসের সব কর্মী ও নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

ফন্ট সাইজ:

ইরানে ইসরাইলের হামলার পর কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তার সব কর্মীদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ জারি করেছে। এর অর্থ সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, তাদের সকল কর্মীকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে কাতারে অবস্থানরত সব মার্কিন নাগরিককেও একইভাবে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। শনিবার ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন