ইরানের ওপর হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরাইল। জনগণকে ঘরের বাইরে না বেরুনোর আহ্বান জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। পশ্চিম জেরুজালেম থেকে সাংবাদিক নূর ওদেহ জানাচ্ছেন, ইসরাইলি সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। আমরা বুঝতে পারছি, ইসরাইল তাদের ঘোষিত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই অভিযান শুরু করেছে- যেখানে তারা বলে আসছে যে ইরান ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি। এই মুহূর্তে বিস্তারিত তথ্য খুবই সীমিত। তবে ইরানের ওপর এমন হামলা যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলে জরুরি অবস্থা, জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ১ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
