প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক

প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক

ফন্ট সাইজ:

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন খাইরুল ইসলাম নামে এক শিক্ষক। তাকে কুমিল্লা থেকে চাঁদপুরে বদলি করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে খাইরুল ইসলামকে বদলি করে আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মাদ্রাসা বিভাগের উপসচিব মো. রাহাত মান্নান।

আদেশের তথ্য বলছে, খাইরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। তাকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদ্রাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ অনুযায়ী তাকে বদলি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন