অস্ট্রেলিয়ায় এএফসি উইমেন্স এশিয়ান কাপের ২১তম অসরের পর্দা উঠবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠানটি ১লা মার্চ পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ইতিহাস গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দলের ৩টি ম্যাচের মধ্যে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনির প্যারাম্যাটায় অবস্থিত কমব্যাংক (ওয়েস্টার্ন সিডনি) স্টেডিয়ামে এবং ৩য় ম্যাচটি পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত তিনটি আয়োজক শহরের পাঁচটি ভেন্যুতে এএফসি এশিয়ান কাপ ২০২৬ অনুষ্ঠিত হবে। এশিয়ার চতুবার্ষিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট যেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর নারী জাতীয় দলগুলো অংশগ্রহণ করে। ২০২৪ সালের ১৫ মে তারিখে এএফসি মহিলা ফুটবল কমিটি কর্তৃক অস্ট্রেলিয়াকে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করে। এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬ এ অংশগ্রহণের জন্য ১২টি দল যোগ্যতা অর্জন করে। এশিয়ান কাপ আয়োজক অস্ট্রেলিয়া, পূর্ববর্তী চ্যাম্পিয়ন চীন পিআর, বাংলাদেশ, কোরিয়া প্রজাতন্ত্র, জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, ডিপিআর কোরিয়া, আইআর ইরান এবং উজবেকিস্তান। পার্থ স্টেডিয়াম, পার্থ আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম, গোল্ড কোস্ট স্টেডিয়াম, ওয়েস্টান সিডনি স্টেডিয়াম এবং স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২টি দলের মধ্যে ৩টি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। ১মার্চ রবিবার উদ্বোধনী ম্যাচ পার্থ স্ট্রেডিয়ামে বিকাল ৩টায় গ্রুপ-এ-তে থাকা দল আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফিলিপাইন।
এএফসি উইমেন্স এশিয়ান কাপে অংগ্রহণকারী প্রত্যেকটি দল অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ৩মার্চ মঙ্গলবার দুপুর ২টায় সিডনি (কমব্যাংক প্যারাম্যাটা) স্টেডিয়ামে চীন নারী ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ৬মার্চ শুক্রবার সকাল ৮টায় সিডনি (কমব্যাংক প্যারাম্যাটা) স্টেডিয়ামে ডিপিআর কোরিয়া নারী ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। কমব্যাংক স্টেডিয়ামে ৩০ হাজার আসন ধারণক্ষমতা রয়েছে। খেলা প্রেমী ভক্তদের খেলাধুলার আরও কাছাকাছি নিয়ে আসার জন্য এ স্টেডিয়ামের ডিজাইন করা হয়েছে। এই স্টেডিয়ামটি স্থানীয় এনআরএল এবং এ-লিগ দলগুলির জন্য একটি হোম গ্রাউন্ড হিসেবে কাজ করে।
৯মার্চ সোমবার বিকাল ৩টায় এইচবিএফ পার্ক, পার্থ স্টেডিয়ামে উজবেকিস্তান নারী ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচ সিডনিতে অনুষ্ঠিত হবে তাই প্রবাসী বাংলাদেশী কমউিনিটির মধ্যে বইছে আনন্দগণ পরিবেশ। সিডনি (কমব্যাংক প্যারাম্যাটা) স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করার জন্য লাল সবুজের পতাকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশী প্রবাসীরা।
এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬-এর জন্য আনুষ্ঠানিক টুর্নামেন্ট অ্যান্থেম -দ্যাটস হাউ উই উইন প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো এ অ্যান্থেম তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সঙ্গীত পরিচালক জোয়েল ফারল্যান্ড ও বিশ্বব্যাপী প্রশংসিত গীতিকার এবং প্রযোজক ন্যাট ডানের সহযোগীতায় সঙ্গীতটি পরিবেশন করবেন টরেস স্ট্রেইটের সাইবাই দ্বীপের সামু এবং সুই মহিলা শিল্পী জিপপোরাহ।
অস্ট্রেলিয়ায় উইমেন্স এশিয়ান কাপ ২০২৬ এর পর্দা উঠছে কাল
আলমগীর হোসেন রুহেল, (অস্ট্রেলিয়া) সিডনি থেকে
খেলা
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ১২ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
