নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে সেলিম ব্যাপারী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেলিম ব্যাপারীর শ্বাসনালিসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার পাঁচতলা একটি বাড়ির তৃতীয় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেসর থেকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ এবং মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজমল

৩ মাস আগে

জেনে শুনে এ ধরনের কাজ করাকে আত্মহত্যার শামিল বিবেচনা করতে হবে। এই কাজের সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে বিচারের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন