স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকালে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে। কমেছে মাত্র ১২ বার।
ফের বাড়ল স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক
অনলাইন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ১১ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
