বর্ণবাদী আচরণের অভিযোগে সমর্থকদের বহিষ্কার বেনফিকার

বর্ণবাদী আচরণের অভিযোগে সমর্থকদের বহিষ্কার বেনফিকার

ফন্ট সাইজ:

উয়েফা চ্যাম্পিয়নস লীগে রিয়াল মাদ্রিদ-বেনফিকার মধ্যকার ম্যাচের বর্ণবাদকাণ্ডের রেশ এখনও চলমান। এর মধ্যে এমন আচরণের অভিযোগে দলের পাঁচ সমর্থককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পরই এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।

লিসবনের স্টেডিয়াম অব লাইটে গত ১৭ই ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্লে-অফ পর্বের প্রথম লেগে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ম্যাচের পর গ্যালারিতে কয়েকজন সমর্থককে বানরসুলভ আচরণ করতে দেখা যায়। এরই প্রেক্ষিতে এক বিবৃতিতে বেনফিকা বলে, ‘ম্যাচের পর গ্যালারিতে বর্ণবাদী ও অনুপযুক্ত আচরণের ঘটনায় তদন্ত চালু হয়। ক্লাবের মূল্যবোধ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন আচরণ আমরা মেনে নেই না।’

যদিও ম্যাচটির কেন্দ্রবিন্দুর ঘটনা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে। রিয়ালের সেলেসাও তারকা ম্যাচটির একমাত্র গোল করার পর অভিযোগ করেন, তাকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। তবে অভিযোগের তির যার দিকে, সেই জিয়ানলুকা প্রেসিয়ান্নির সমর্থনে বেনফিকা বলে, তিনি ‘মানহানির শিকার’ হয়েছেন। এ ঘটনায় দ্রুতই তদন্ত শুরু করে উয়েফা এবং সাময়িকভাবে প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তাই বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে খেলতে পারেননি এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঘরের মাঠে ২-১ গোলের জয়ে এবং দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে শেষ ষোলোতে পৌঁছায় অল হোয়াটরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন